1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে কর্মী সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে কর্মী সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩০২ বার

ইকবাল ইবনে মালেক, চট্টগ্রাম।

মারমা সম্প্রদায়ের কৃষ্টি কালচাররের ঐতিহ্যকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়েকে সামনে নিয়ে বাংলাদেশ মারমা যুব ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রাম মহানগরে কর্মী সভা অনুষ্ঠিত হয়।


সাবেক তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সাচিং মারমা সঞ্চালনায় ও উষামং মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান বাবু ম্রাসা থোয়াই মারমা। এছাড়া খাগড়াছড়ি পাবত্য জেলা যুগ্ম সম্পাদক ক্যজরী মারমা, রামগড়  উপজেলা শাখা সভাপতি সুইজাই মারমা, মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি আপ্রুসি মগ বক্তব্য রাখেন।

এই সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ইঞ্জিনিয়ার ক্যরী মগ, সভাপতি বাংলাদেশ মারমা যুভ ঐক্য পরিষদ।

সম সাময়িম বিষয় নিয়ে  আরও বক্তব্য রাখেন  বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহিলা নেত্রী উক্রাচিং মারমা, চট্টগ্রাম মহানগর শাখায় সাধারণ সম্পাদক থুইসাচিং মারমা,চাইহ্লা প্রু মারমা, মংনু মারমা, অংলারুপ মারমা প্রমূখ।

অনুষ্ঠানে বক্তরা পাহাড়ি শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং অন্তবর্তী সরকারকে পাহাড়ে সকল ধরণের সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি সন্ত্রাসী কার্যকালাপের বিরুদ্ধে তদন্ত করার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বক্তরা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে যুব শক্তিকে কাজে লাগিয়ে সংগঠনকে সমন্নত রাখার আশা ব্যক্ত করেন এবং সব শেষে নব কমিটি নাম ঘোষণা মধ্য দিয়ে অনুষ্ঠানে পরিসমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net