1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাকসামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাকসামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ বার

এম.এ মান্নান:

জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

এতে প্রায় দুই প্রায়শতাধিক গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী লাকসাম পৌরশহরের বিএনপির দলীয় কার্যালয়ের সামনের মাঠে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এর আগে, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক  জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান দুলালের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বণিক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মজির আহমেদ,উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদল, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক,পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবু বকর ছিদ্দিক মিল্টন, সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আলী হায়দার মামুন,যুগ্ম আহ্বায়ক ইয়াছিন ফাহাদ, পৌরসভা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মহসিন, সদস্য সচিব সাখাওয়াত হোসেন সহ বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net