1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হোমনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এপিএস মতিন খান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

হোমনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন এপিএস মতিন খান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান।

শুক্রবার (১১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার তৃতীয়দিন বিকেল থেকে রাত পর্যন্ত হোমনা উপজেলার পৌরসভা এলাকার মৃত্যুঞ্জয় পোদ্দার এর পূজামণ্ডপ, হোমনা পোদ্দার পাড়া অসিত মেম্বার এর পূজামণ্ডপ, হোমনা পশ্চিম পাড়া কাঙ্গাল সমিতির পূজামণ্ডপ, হোমনা মধ্যপাড়া যুবসংঘ পূজা মন্ডপ, হোমনা উত্তর পাড়া সেবাসংঘ পূজামণ্ডপ, বাগমারা লোকনাথ মাষ্টারের পূজামণ্ডপ, রাজেন্দ্র কেরানী বাড়ির পূজামণ্ডপ, ঘাগুটিয়া ইউনিয়নের ফতেরকান্দি মধ্যপাড়া ভক্তসাহার বাড়ীর পূজামণ্ডপ, দৌলতপুর গোলক রায়ের বাড়ী পূজামণ্ডপ, রামকৃষ্ণপুর তালিমনগর অনিল চন্দ্র রায়ের বাড়ীর পূজামণ্ডপ ও বৈকুন্ঠ রায়ের বাড়ীর পূজামণ্ডপসহ ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

মন্ডপ পরিদর্শনকালে তিনি মন্ডপগুলোর পরিচালনা কমিটির সদস্য, পুরোহিত ও মন্ডপ পাহারায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন স্ব স্ব মন্ডপের পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, হোমনা উপজেলা বিএনপির কার্যনিবাহী সদস্য মহসিন বেপারী, হোমনা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: হারুন অর রশীদ, পৌর বিএনপি নেতা রিপন, জহির, তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী মো: হানিফ, ভাষানিয়া ইউনিয়নের বিএনপি শফিকুল ইসলাম, কামাল মেম্বার, শাহজাহান মেম্বার, আব্দুল জলিল সরকার, জুয়েল খান ও ওয়াসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরিদর্শন কালে এপিএস মতিন খান বলেন,
বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে প্রত্যেক ধর্মের মানুষের বাঁচার ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল ধর্মের মানুষ জীবন দিয়েছে। ঐসময় কোন হিন্দু মুসলিম ভাগাভাগি ছিলো না। তাই সব ধর্মের মানুষ আমরা এক পরিবারের মত। এখানে সংখ্যালঘু বলতে কিছু নেই। আপনারা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করবেন। প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। তারা আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে। কেউ যদি কোন প্রকার অরাজকতা ও প্রতিবন্ধতা সৃষ্টি করার পায়তারা করে তাহলে সাথে সাথে তাকে ধরে আমাদেরকে খবর দিবেন আর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হাতে তুলে দেবেন। এছাড়াও তিনি শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net