1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বৈলপুর যুবসমাজের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

চৌদ্দগ্রামে বৈলপুর যুবসমাজের উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৩৫৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বৈলপুর যুব সমাজ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীরহাট ইউনিয়ন ২নং ওয়ার্ড যুব বিভাগের যৌথ উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর পশ্চিমপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মু. বেলাল হোসাইন।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মজলিশে শূরা সদস্য নূরে আলম মিয়াজী, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারী হাফেজ বদিউল আলম, কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ হাসান মজুমদার, কনকাপৈত ইউপি’র সাবেক চেয়ারম্যান মু. ইকবাল হোসেন মজুমদার।

বৈলপুর ইউনিট সভাপতি মো: জালাল মিয়ার সভাপতিত্বে ও মাওলানা বেলাল হোসেন এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রশিবির এর সাবেক সভাপতি মো: কপিল উদ্দিন মোল্লা, মুন্সীরহাট ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারী এডভোকেট মো: সাইফুদ্দীন মজুমদার, বিশিষ্ট ব্যাংকার মো: ফারুক পন্ডিত, ২নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারী মো: কামরুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতা আবুল খায়ের, যুব নেতা মো: ফারুক আহমেদ, দ্বীন ইসলাম মিয়াজী, নুরুল ইসলাম, মো: ফারুক, সুলতান মাহমুদ ইমন, আবুল বশর, মো: সুমন,দ্বীন মোহাম্মদ সহ মুন্সীরহাট ইউনিয়ন ও ২নং ওয়ার্ড জামায়াত, যুব বিভাগ ও ছাত্রশিবির এর বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net