1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় রকি বাহিনীর সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত,থানায় মামলা  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁয় রকি বাহিনীর সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত,থানায় মামলা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩০৮ বার

নওগাঁ প্রতিনিধি:

সংবাদ সংগ্রহ করতে গিয়ে নওগাঁয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪ ডটকম এর জেলা প্রতিনিধি শহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার(১৭অক্টোবর) বিকেলে গুরুতর আহত সাংবাদিক নিজে বাদী হয়ে সন্ত্রাসী রকি বাহিনীর প্রধান ওয়াহেদুর রহমান রকিকে প্রধান আসামী করে ১৯ জনের নামে নওগাঁ জেলার সদর থানায় এজাহার দায়ের করেন।

মামলার আসামিরা হলেন-  নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের শালুকার গ্রামের রেজাউল হকের ছেলে ওয়াহেদুর রহমান রকি ওরফে সন্ত্রাসী রকি (২৭) ও তার ভাই রাজন (২২), একই গ্রামের আরিফ হোসেন (২৫), মুন্না দেওয়ান (২২), রাকিব (২৬), শাহজামান ( ২৫), নাঈম (২৩), নাহিদ ( ২৬), গ্রাম ডাক্তার ভুট্টু সহ সন্ত্রাসী রকি বাহিনীর অন্যান্য সদস্য।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মেজবাহ হোসেন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ পাঠিয়ে সাংবাদিক শহিদুল ইসলামকে উদ্ধার করা হয়েছিলো। এই বিষয়ে একটি এজাহার দিয়েছেন ভুক্তভোগী। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  ঘটনাটি ঘটেছে নওগাঁ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে।

নব মুসলিম অমিত হাসানের পরিবারকে বেশ কিছুদিন ধরে স্থানীয় ইউপি মেম্বার রেজাউল হকের ছেলে সন্ত্রাসী রকি বাহিনীর প্রধান ওয়াহেদুর রহমান রকির নেতৃত্বে অবরুদ্ধ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২ টা ৩০ মিনিটের দিকে সাংবাদিক শহিদুল ইসলাম ও সাংবাদিক একেএম জাহিদুল হক মিন্টু ওই এলাকায় গিয়ে ভুক্তভোগী পরিবারের বক্তব্য ক্যামেরায় ধারণ করার সময় সন্ত্রাসী বাহিনীর প্রধান রকি বাহিনীর প্রধান রকি সহ তার লোকজন অকথ্য সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। পরে সাংবাদিক শহিদুল ইসলামকে এলোপাতারি মারধোর করে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এ সময় সাথে থাকা অপর সাংবাদিক একেএম জাহিদুল হক মিন্টু ঘটনাস্থল থেকে কৌশলে ঘটনাস্হল ত্যাগ করে নিরাপদ স্থানে গিয়ে ঘটনার বিষয়টি নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও থানা পুলিশকে জানালে তাদের সহযোগিতায় সাংবাদিক শহিদুল ইসলাম কে উদ্ধার করে। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ। হামলার ঘটনায় বিভিন্ন সাংবাদিক সংগঠন সন্ত্রাসী রকি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবী জানানো হয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net