1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

কর্ণফুলীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৬৬ বার

কর্ণফুলী (চট্টগ্রাম)প্রতিনিধি :

চট্টগ্রাম  কর্ণফুলী উপজেলার কলেজবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ২৭ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার কলেজবাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) ও এক্সিকিউটিভ ম‍্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বেকারী পণ্যে উৎপাদন এর তারিখ ও মূল্য না থাকায় , অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় শাহ আমানত হোটেল এন্ড বিরানী হোটেলকে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর সংশ্লিষ্ট ধারায় ৩ হাজার টাকাসহ ২ টি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য, অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করার জন্য ও মূল্যতালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং অত্যাবশকীয় পণ্য বিক্রির ক্ষেত্রে জেলা প্রশাসকের কার্যালয় , চট্টগ্রাম এর ব্যবসা বাণিজ্য শাখা থেকে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ডিলিং লাইসেন্স গ্রহণ পূর্বক অত্যাবশকীয় পণ্য বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা হয়।অভিযান পরিচালনার সময় কর্ণফুলী থানার পুলিশ টিম সহায়তা করেন। এ বিষয়ে কর্ণফুলী উপজেলা ইউএনও মাসুমা জান্নাত বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net