ঢাকা   ০৪:৫০:৫৯ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

তিতাসে ফিল্ম স্টাইলে লুটে নিচ্ছে ব্রিকফিল্ডের ইট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৪৯ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা আবুল হোসেন মোল্লার ন্যাশনাল ব্রিকফিল্ড থেকে দিনেদুপুরে ফিল্ম স্টাইলে লুটে নিচ্ছে ইট। ভয়ে মুখ খুলছে না কেউ।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভিটিকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মো. সামছুল হক মোল্লা ও তার ছেলে জামান, বহিরাগত রিমন, সাগর ব্রিকফিল্ডে দাড়িয়ে থেকে গাড়িতে ইট লোড করে নিয়ে যাচ্ছে।

এসময় আওয়ামী লীগ নেতা সামছুল হক মোল্লার নিকট জানতে চাইলে কার ইট? কিভাবে নিচ্ছেন? তখন তিনি বলেন, এই ইট ভাটার মধ্যে আমার নয় কানি জমি আছে এবং ভাটাটির শুরুতে আমি ২৫ লাখ টাকা দিয়ে আবু মোল্লার সাথে পার্টনার হয়েছি। কিন্তু আবু মোল্লা আজ দশ বছর ধরে আমাকে কোনো হিসাব দেয়নি। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সব পার্টনারদেরকে দুরে সরিয়ে একক ভাবে তিনি ব্যবসা করে গেছে। দুই বছর পূবে তিতাস থানায় বসে হিসাব করে আমি ২২ লাখ টাকা পাওনা হয়েছি সেই টাকাও দেয়নি। এখন আমি ইট বিক্রি করে আমার টাকা নিচ্ছি। কয় হাজার ইট নিয়েছেন জানতে চাইলে সামছুল হক মোল্লার বড় ছেলে নুরুজ্জামান বলেন, ৬১ হাজার ইট বিক্রি করেছি, আরো বিক্রি করবো।

নাম প্রকাশ না করার শর্তে মানিককান্দি গ্রামের একাধিক নারী-পুরুষ বলেন, আবু মোল্লার ছেলে যুবলীগ নেতা জহির হত্যার ঘটনায় মামলার আসামীদের বাড়ি ঘরে লুটপাট অগ্নি সংযোগ করেছে। দুই বছর বাড়িতে আসতে পারেনি আসামীরা। সরকার পতনের পর (১৯ সেপ্টেম্বর) তারা বাড়িতে আসলে আবু মোল্লা ও তার লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই সুযোগে প্রতিপক্ষের লোকজনের যোগসাজশে সামছুল হক মোল্লা ব্রিকফিল্ডের সব ইট নিয়ে যাচ্ছে। এছাড়াও আবু মোল্লার ১১টা পুকুরের মাছ ধরে নিয়ে গেছে।

একই ইউনিয়নের জগতপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম মেম্বার বলেন, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ভাটা থেকে ইট লুট করে নিয়ে যাচ্ছে। কাদের যোগসাজশে নিয়ে যাচ্ছে তা এলাকাবাসী জানে আপনারা সাংবাদিক একটু খোজ খবর নিয়ে সত্যটা তুলে ধরেন।

এদিকে ব্রিকফিল্ডের মালিক আবুল হোসেন মোল্লার বড় ছেলে মো. বাদল মোল্লা বলেন, ২০২২ সালে আমার ছোট ভাই জহির মোল্লাকে সাইফুল মেম্বার ও তার লোকজন দিনেদুপুরে কুপিয়ে হত্যা করেছে। এখন সরকার পতন হওয়ার পর বাড়িতে এসে আমাদের ১১ টি পুকুরের মাছ ধরে নিয়ে গেছে এবং সামছুল হক মোল্লাকে দিয়ে আমাদের ভাটার প্রায় পঞ্চাশ লাখ ইট নিয়ে যাচ্ছে। আমরা তিতাস থানা পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। বর্তমানে আমরা বাড়িতে যাইতে পারছিনা, বাড়িতে গেলে আমাকেসহ আমার ভাইদেরকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।

এবিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা ফোনে আমাকে জানিয়েছে তাদের ব্রিকফিল্ড থেকে ইট নিয়ে যাচ্ছে। এতে আমি সাথে সাথে পুলিশ পাঠিয়ে জানতে পারি যারা ইট নিচ্ছে তারা নাকি ভাটার পার্টনার। তারপরও ইট নিতে বাঁধা দিয়ে আসছে পুলিশ।তবে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি