ঢাকা   ০১:১৩:০৭ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফাদার’স এইড বাংলাদেশ জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪- বৃত্তি পরীক্ষার প্রথম পর্বের ফলাফল ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩২০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফাদার’স এইড বাংলাদেশ জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪- বৃত্তি পরীক্ষার প্রথম পর্বের ফলাফল ঘোষণা কল্পে- অদ্য সন্ধ্যা ৬ ঘটিকায় একটি জরুরী সভা সেনবাগ উপজেলা ফাদার’স এইড কার্যালয়ে অফিস সেক্রেটারি এ ইউ রনির সঞ্চালনায় ও মইজদীপুর দাখিল মাদ্রাসার সুপার- মাওলানা নুরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএমজিটিএ সেনবাগ উপজেলার সভাপতি ও কানকিরহাট ফাজিল মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক আলাউদ্দিন আলো, শিক্ষক ও সমাজসেবক ইসমাইল হোসাইন মিনার, ছাত্রনেতা ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ আল মাসুম, এডুকেয়ার কোচিং সেন্টারের পরিচালক আফসানুর রহমান পাপ্পু, ফাদার’স এইডের এসিস্ট্যান্ট এসোসিয়েটস হাফেজ সৈকত আকবর, হাফেজ জাহিদুল ইসলাম, সাইমন, ফখরুল ইসলাম, মোঃ হৃদয়, রিয়াদ সহ প্রমুখ।
সভায় প্রথম পর্বের বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা সহ বৃত্তি আয়োজন নিয়ে সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন ফাদার’স এইডের পরিচালক এ এইচ এম মহিউদ্দিন। সভায় ২৭ নভেম্বর রোজ বুধবার বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, গত ২১ নভেম্বর একযোগে সেনবাগ উপজেলার পঁচিশটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘ফাদার’স এইড ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ’ বৃত্তি পরীক্ষার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি