1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে ‘ফ্রুটস্ ভ্যালি’তে বৃক্ষরোপনের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

মাগুরার শ্রীপুরে ‘ফ্রুটস্ ভ্যালি’তে বৃক্ষরোপনের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪৩৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া গ্রামে শুক্রবার সকালে ১১ একর খাস জমির উপর ‘ফ্রুটস্ ভ্যালি’তে ৪০০ ফলদ বৃক্ষরোপণের উদ্বোধন করা হয়েছে। শ্রীপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মিত এ ‘ফ্রুটস্ ভ্যালি’তে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ই বেঙ্গলের ভারপ্রাপ্ত অধিনায়ক এম এম জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবদুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার, শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, শ্রীপুুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহানসহ অন্যরা।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী জানান, উপজেলার বারইপাড়া গ্রামে ১৫ একর খাস জমির উদ্ধার করে ১১ একর জমির উপর নির্মিত ‘ফ্রুটস্ ভ্যালি’তে লিচু, কমলা, বেদেনা, পেঁয়ারা, মালটা, বরই, তাল, নারিকেলসহ বিভিন্ন উন্নত জাতের ৪০০ ফলদ গাছের চারা রোপন করা হচ্ছে। যা আগামীতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের ফলের পুষ্টি চাহিদা পুরনে ভুমিকা রাখবে বলে আমরা আশা করছি।
মোঃ সাইফুল্লাহ , মাগুরা, ০৮.১২.২৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net