1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বি এন পি'র বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বি এন পি’র বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৫০ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বি এন পি’র উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম নেতা ও সাবেক মেয়র ইকবাল আক্তার খান কাফুর।

শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি টুকু খান এর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাড. এমএ রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম, জেলা বিএনপি’র অন্যতম নেতা মোঃ আমিনুল ইসলাম খান পিকুল, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপি নেতা মোঃ ইদ্রিস আলী, জহুরুল হক মিলন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা ছাত্রদল নেতা হাসান মিয়া, মেহেদী হাসান অন্তর সহ আরো অনেকে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৯/১১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net