1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দলীয় সমর্থন প্রত্যাশী বিএনপি পরিবারের সন্তান লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

মাগুরায় জাতীয় সমবায় দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩৯২ বার

মোঃ সাইফুল্লাহ

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী।

জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর সাধারণ সেক্রেটারী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মিজানুর রহমান মোল্যা, জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা এসএম সাইফুজ্জামান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রানী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীপুর উপজেলা শাখার সমন্বয়ক আহম্মেদ সাজ্জাদ, নবদিগন্ত গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক শফিকুজ্জামান রিপন, মোহনা গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মহিতোষ বিশ্বাসসহ অন্যরা।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ০২/১১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net