https://www.dailyshamolbangla.com/
সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও মাগফিরাত কামনার মাধ্যমে স্বপ্নের ফুরশাইল সামাজিক সংগঠনের উদ্বোধন করা হয়েছে । শুক্রবার বাদ জুমা মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামে সংগঠনটির কার্যালয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

স্বপ্নের ফুরশাইল সামাজিক সংগঠনের সভাপতি নাদিম জাহান আজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আল- মামুন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন স্বপ্নের ফুরশাইল সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী মোঃ রফিক উদ্দিন মাদবর,৫ নং ইউপি সদস্য রানা আহমেদ দেলোয়ার, উত্তর ফুরশাইল বাইতুল মা’মুর জামিয়া মসজিদের ইমাম মো: ইবাদত, হাজী মোঃ সামসুল হক,আব্দুল আজিজ দেওয়ান,মোঃ মিলন,জাহিদ,মেহেদি হাসান সৃজন,রায়হানসহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।