1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম বিভাগীয় তিন ট্রাস্টির পদ বাতিল এর দাবিতে স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম বিভাগীয় তিন ট্রাস্টির পদ বাতিল এর দাবিতে স্মারকলিপি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৫৯ বার

ডেক্স রিপোর্ট:

বিগত অবৈধ ফ্যাসিষ্ট সরকারের সুুবিধাভোগী লায়ন সন্তোষ দাশগুপ্ত, দীপক কুমার পালিত ও পরিমল কান্তি শীল এর ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদ বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।  গত ১৪ই নভেম্বর চট্টগ্রাম এর সচেতন সনাতন সমাজ এর পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও কক্সবাজার জেলা প্রশাসক এর মাধ্যামে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর  ধর্ম উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তিন ট্রাস্টি বিগত অবৈধ ফ্যাসিষ্ট সরকারের সুুবিধাভোগী,  অবৈধ নির্বাচনে অংশগ্রহন সহ বিগত সরকার এর পক্ষে দালালী সহ ছাত্র জনতার আন্দোলনে বাধা প্রদান করেছিলেন।

চট্টগ্রাম এর সমাতনী সমাজ ও বৈষম্যবিরোধী আন্দেলন এর ছাত্র সমাজ অবিলম্বে বিগত অবৈধ ফ্যাসিষ্ট সরকারের সুুবিধাভোগী লায়ন সন্তোষ দাশগুপ্ত, দীপক কুমার পালিত ও পরিমল কান্তি শীল এর ধর্ম বিষয়ক মন্ত্রাণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদ বাতিলের দাবি জানান অন্যথায় সংবাদ সম্মেলন , প্রতিবাদী মানববন্ধন ও সভা করার হুশিয়ারী প্রদান করে সনাতনী  ছাত্র যুব সমাজ ।                                                                                                                                                              বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট এর কেন্দীয় নেতা প্রকৌশলী সঞ্জয় চক্রবতী মানিক বলেন , বাংলাদেশের গৌরব , নোবেলজয়ী ড মো ইউনুচ ও ধর্ম উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটি বৈষম্যহীন সুন্দর অসাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। কেউ ভুল তথ্য দিয়ে সরকারকে বিপদে এবং প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলতেছে । এই বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে।

স্মারকলিপি প্রদান এ চট্টগ্রাম ও কক্সবাজার এর সনাতনী সচেতন সমাজ , ছাত্র যুব সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র সমাজ এর নেতৃবৃন্দ অংশগ্রহন করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net