1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য মাগুরার শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু, আহত আরো -২জন চাটমোহরে তেল-জেলিতে তৈরি হচ্ছিল নকল দুধ, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা সংশপ্তক ও বারসিক এর উদ্যোগে নাগরিক সংলাপ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি মাগুরায় উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭২ বার

প্রতিহিংসার রাজনীতি নয়

দলীয় ঐক্য গড়ুন: আরিফ-শাকিল

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসায় দলীয় নেতা কর্মীদের বলিরপাঠা বানিয়ে ফাঁয়দা হাসিল করতে গিয়ে দলসহ সবাইকে বিপদে ফেলবেন না। প্রতিহিংসার রাজনীতি নয়, দলীয় ঐক্য গড়ুন। চাঁদাবাজি, দখলদারত্বসহ সকল অপকর্ম বন্ধ করতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অপকর্মকারীদের কোনো দলীয় পরিচয় হয় না। দলের পরিচয়ে অপকর্ম করলে তাঁদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী মহানগর চন্দ্রীমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন, রাজশাহী জেলার যুগ্ন আহবায়ক ইঞ্জি: মো: আরিফুজ্জামান ও রাজশাহী মহানগর জাতীয়তাবাদী দলের সাবেক সদস্য ইঞ্জি: শাকিলুর রহমান ।
২৭ নভেম্বর (বুধবার) সকালে রাজশাহী মহানগরীর শালবাগান এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে মতবিনিময় কালে এসব কথা বলেন তাঁরা।
দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ইঞ্জি: শাকিলুর রহমান বলেন, নিজ দলের কর্মী সমর্থকদের প্রতিহিংসার রাজনীতিতে মিথ্যা তথ্য বা প্রোপাগাণ্ডা চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবেন না। এতে সাধারণ মানুষের কাছে ভুল ম্যাসেজ যায়। অপর দিকে বিরোধীরা এতে সুযোগ নেয়।
আমরা দীর্ঘ লড়াই করেছি। তারপর যদি মনে করেন, আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে ভুল করবেন। এখন একটা ভাসমান অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে ফ্যাসিবাদীরা তার সুযোগ গ্রহণ করতে পারেন। ইতোমধ্যে চক্রান্ত শুরু করেছেন তারা। সেই চক্রান্ত প্রতিরোধ করাই আমাদের কাজ।’ ফ্যাসিবাদের দোসরা সুযোগ সন্ধানী ব্যক্তিবর্গের প্রশ্রয়ে নানা অপকর্মে জড়িয়ে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন। এব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। ‘বিএনপি ১৭ বছর ধরে লড়াই করে একটা ভিত্তি তৈরি করেছে। জেল জুলুম সহ্য করেই এখন অবদি টিকে আছেন। তরুণ-যুবক-ছাত্ররা আন্দোলন বিজয় পর্যায়ে নিয়ে গেছে… বুকের রক্ত ঢেলে দিয়েছে… আবু সাঈদ থেকে শুরু করে আরও অনেকে… প্রায় হাজারখানেক শিক্ষার্থী প্রাণ দিয়েছে।’ এসব মাথায় রেখে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
ইঞ্জি: আরিফুজ্জামান বলেন, ‘এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার এসব কথা অপরাজনীতি করার একটি চক্র সক্রিয় হয়েছেন। তাদেঁর ব্যাপারে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। আমরা তাঁদের নিরাপত্তায় নিয়োজিত ছিলাম। আগামীতেও তাঁদের নিরাপত্তাসহ সকল প্রকার অপতৎপরতা বদ্ধে মাঠে থাকবো ইনশাআল্লাহ। সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা পাহারা দিয়েছি। এখন তাঁদের নিয়ে একটি চক্র অপরাজনীতির খেলায় মেতেছে। বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা অনুযায়ী ‘প্রেম ও ভালোবাসা দিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আমরা মাঠে কাজ করছি। এই কাজ করতে গিয়ে সুবিধাবাদী ফ্যাসিবাদের দোসররা মিথ্যা প্রোপাগাণ্ডাও ছাড়াচ্ছে। আমরা এতে উদ্বিগ্ন নই।
আমরা কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ চাই না। সাধারণ মানুষ নিরাপদে স্বাভাবিক জীবন যাপনে কোনো বাঁধা আসে আসে বা সমস্যার সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net