1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপী  আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা'র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

উৎসাহ উদ্দীপনায় দিনব্যাপী  আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ

সাংবাদিকেরা হলো জাতির চোখ এবং মানবাধিকার কর্মীরা হলেন জাতির বিবেক ” আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা” এর প্রশিক্ষণ কর্মশালায় বললেন প্রধান প্রশিক্ষক, সুশাসন ও মানবাধিকার বিশেষজ্ঞ এবং সোমালিয়ার মোগাদিসুতে অবস্থিত দারুস-সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান।

অদ্য ২নভেম্বার, ২০২৪ রোজ শনিবার  বেলা ৯:০০ ঘটিকা থেকে আরম্ভ হওয়া উক্ত অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান দৈনিক চৌকস এর সম্পাদক জনাব এস এম  নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস লইয়ার্স ফোরাম এর প্রেসিডেন্ট জনাব বিচারপতি মো. শহীদুল ইসলাম।

প্রধান অতিথি অর্গানিক কৃষিতে অবদান রাখায় সম্মাননা প্রদান করেন লুমিনাস গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক, রাকিব হোসেন, শিল্পউদ্যোক্তা হিসেবে অবদানের জন্য সম্মাননা প্রদান করেন, রিফাত গ্রুপের চেয়ারম্যান, মোঃ মোবারক হোসেন মোহোন, সমাজ সেবায় অবদানের জন্য সম্মানা প্রদান করেন  পিবাড়ীয়া গ্রুপের প্রতিষ্ঠাতা সিইও,মোঃ নুরুজ্জামান রানা,কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের জন্য সম্মাননা প্রদান করেন আন্তরিক ট্রাভেলস এর চেয়ারম্যান, মেসবাহ উদ্দিন সাঈদ।


আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা’র ঢাকা মহানগর দক্ষিণের প্রেসিডেন্ট ভুঁইয়া মো. আলী ও জয়েন্ট সেক্রেটারি মো. মনিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মহাসচিব,ডাঃ হাছান আহমেদ মেহেদী,  কুরআনের আলোকে মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন ঢাকা জিগা তলা বিটাইপ কলোনী জামে মসজিদের খতিব, বিশিষ্ট মুফাস্সির জনাব কাজী মাও. জালাল উদ্দীন। এসময় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট মো.শহীদুল ইসলাম, মৎস অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আস্রাফ উদ্দীন, ঢাকা বিএসএমএমইউ এর সহকারি অধ্যাপক. ডাক্তার আতিয়ার রহমান, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক মো.  আব্দুল মোতালেব, সংস্থার নির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান।

এসময় যেসকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়- সাংবাদিকতায় মানবাধিকার, শিশু অধিকার, পেশাগত অধিকার, পারিবারিক অধিকার।

এসময় বিশেষ আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব জনাব অধ্যক্ষ একরামুল্লাহ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন -আমাদের পেশাদার ও পেশাদারিত্ব বুঝে কাজ করতে হবে। তথ্য সন্ত্রাস ও চাটুকারিতা এড়িয়ে সাহসিকতার সাথে কাজ অব্যাহত রাখতে হবে। পরিবার থেকে সমাজ হয়ে রাষ্ট্র পর্যন্ত সর্বস্তরের লোকদের মাঝে মানবাধিকার বাস্তবায়ন করতে হবে। নিজেরা অন্যায় থেকে দূরে থেকে সমাজের চোখ কান খোলা রেখে সকলের মাঝে সব ধরনের অন্যায়ের সঠিক প্রতিবিধান করার চেষ্টা করতে হবে।

বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট মো. এনামুল হকের বিজ্ঞানময় কোরআন বিষয়ে আলোচনার পর অনুষ্ঠানের সভাপতি ও সংস্থার চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম এর সমাপনী বক্তব্য শেষে অংশগ্রহণ কারী সকলের মাঝে সার্টিফিকেট বিতরণ করার মাধ্যমে  প্রোগ্রাম সমাপ্ত করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net