1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে বিএনপির কর্মী সভা অনুুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন 

মানিকছড়িতে বিএনপির কর্মী সভা অনুুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৪১২ বার

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন ২নং বাটনাতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে বিশাল কর্মী সভা অনুুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধায় ডাইনছড়ি বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল ওহাব’র সভাপতিত্বে ও ২নং বাটনাতলী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আব্দুল আলীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, ২নং বাটনাতলী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল মান্নান।

উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন, সহ-সভাপতি মো. মজিবুল হক বাহার, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান মাস্টার।

কর্মী সভায় আওয়ামীলীগের নানা কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বলেন, বিগত দিনে আ.লীগের নেতাকর্মীদের ধারা অসংখ্য বিএনপির নেতাকর্মীরা হামলা-মামলা ও নানা ষড়যন্ত্রের শীকার হয়েছে। তাছাড়া সারাদেশে ছাত্রলীগ বাহিনী তৈরি করে এদেশের মানুষের উপর নির্যাতনের ষ্টীম রোলার চালিয়েছে।
অনিয়ম দুর্নীতির করে কোটি কোটি টাকা কমিয়েছে। কিন্তু বিএনপি আগামীতে ক্ষমতায় এলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে। সেজন্য বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বক্তারা।

এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলমগীর হোসেন
খাগড়াছড়ি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net