1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোলাপগঞ্জ থেকে নবীগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

গোলাপগঞ্জ থেকে নবীগঞ্জের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ বার

হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় র‌্যাব-৯ এর সিপিএসসি ও সিপিসি-৩ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত, পলাতক আসামি রায়হান উদ্দিন (২২), তিনি নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের বাসিন্দা।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখ রাত ৯টা থেকে ১০টার মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোস্তাকিম মিয়াকে তার শয়নকক্ষে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনা ছিল পূর্ব পরিকল্পিত। হত্যার পর আসামিরা পালিয়ে যায়। নিহতের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নম্বর-১৩/১৯৫) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারা অনুযায়ী নথিভুক্ত হয়।

র‌্যাব-৯ জানিয়েছে, তারা বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক উদ্ধার, সন্ত্রাস দমন, হত্যা মামলা, চাঁদাবাজি ও জঙ্গিবাদ প্রতিরোধে এ বাহিনী শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলাটি নিয়ে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়াও, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম

নবীগঞ্জ (হবিগঞ্জ)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net