1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান, প্রতিবাদে বিক্ষোভ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। ২২ ডিসেম্বর রোববার দুপুরে ঠাকুরগাাঁও-বালিয়াডাঙ্গী সড়কের চিনিকল গেট এলাকায় বিএনপি ঠাকুরগাঁও রোড আঞ্চলিক বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, চিনিকল শ্রমিক দলের নেতা উজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা সবুজ ও উত্তর হরিহরপুর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক আবুল ফজল প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মীদের দলে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অভিযোগ করার কথা জানান, আন্দোলনকারীরা। ঠাকুরগাঁও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইনজীবী আব্দুল হালিম জানান,২১ ডিসেম্বর শনিবার সন্ধায় ঠাকুরগাঁও পৌর শহরের ইসলামনগর মহল্লায় পৌর বিএনপির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপি নেতা তারেক আদনান সহ অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net