1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ খুটাখালীতে অসহায় ও হত দরিদ্রদের পাশে তরুণ চেয়ারম্যান প্রার্থী রিহাবুল আলম খুটাখালীতে ফুলছড়ি বঙ্গদিয়ায় ভাঙছে বেড়িবাঁধ, আতঙ্কে কৃষক!

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩২২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
সম্প্রতি গত ৪ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার চাপোর নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম।


নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে হারুন অর রশীদের (৪৫) এবং একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকার আর আব্দুল খালেক (৪৮)। তারা ধান ও ভুট্টার ব্যবসায়ী বলে জানা গেছে। ওসি তাজুল ইসলাম বলেন, পীরগঞ্জ ও দিনাজপুরের বীরগঞ্জ পাকা সড়কে ডিজেল চালিত মাহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হারুন অর রশীদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
অপর আহত আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান, ওসি তাজুল। তিনি বলেন, ঘটনার পর পর চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net