ঢাকা   ১১:০৩:০৮ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে অজ্ঞান পার্টির কবলে একই পরিবারের ৪জন অচেতন !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩০১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

দুষ্কৃতিকারী অজ্ঞান পার্টির ছোড়া স্প্রেরের বিষাক্ত চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে একটি পরিবারের নারী-পুরুষ শিশু সহ ৪ জন সদস্য অচেতন। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল‌‌‌ উপজেলার পৌর শহরের দক্ষিণ ভান্ডারা গ্রামে । বিষাক্ত চেতনা নাশক খাবার খেয়ে অচেতন ব্যক্তিরা হলেন দক্ষিণ ভান্ডারা গ্রামের মৃত কিসমত উদ্দিনের ছেলে রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনজুর এলাহী (৪৬), তার স্ত্রী লিলিনা বেগম (৪২) ছেলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী লিয়ন আলী (১১) ও তার মেয়ে নবম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার । এ ব্যাপারে লিলিনা বেগম বলেন, আমরা প্রতিদিনের মতো সোমবার সকালের খাবার খেয়ে সবাই সবার নিজ নিজ কাজে চলে যায় । হঠাৎ দুপুরের দিকে আমরা সকলে অজ্ঞান হয়ে পরি। তার ধারণা রাতে দুষ্কৃতিকারীরা রান্না ঘরের মশলায় খাদ্যে মিশ্রিত চেতনা নাশক স্প্রে করে । এ ঘটনায় রানীশংকৈল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডাঃ আব্দুস সামাদ চৌধুরী জানান, চেতনার নাশক ওষুধ মিশ্রিত খাবার খেয়ে এরা অজ্ঞান হয়ে বলে ধারণা করা হচ্ছে সকলে এখন আসংখ্যা মুক্ত।
এ ব্যাপারে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা: আরশেদুল হক বলেন, একই পরিবারের ৪ জন অজ্ঞানের খবর শুনে রানীশংকৈল থানা পুলিশের একটি টিম ঘটনায়স্থল পরিদর্শন করেছে এ ঘটনায় অপরাধীদের সনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি