1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিজয় দিবসে শ্রীপুরে জামায়াতের বিশাল র‍্যালি, বিকালে প্রশাসনের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’ ঈদগাঁওয়ে চেক ডিজঅনার মামলায়‎ চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে সীরত আলোচনা, প্রতিযোগিতা ও ইফতার মাহফিল নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুসাফির ও অসুস্থ ব্যক্তি কীভাবে রোজা রাখবেন? আজ আন্তর্জাতিক নারী দিবস কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার সাহেবেরহাট ব্রিজ ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি  ঈদগাঁওয়ে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় স্বাক্ষীকে ছুরিকাঘাত ও মারধর শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী

বিজয় দিবসে শ্রীপুরে জামায়াতের বিশাল র‍্যালি, বিকালে প্রশাসনের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে বিজয় দিবস উপলক্ষে বিএনপি শ্রীপুর উপজেলা শাখা ও অন্যান্য ইসলামী রাজনৈতি দলের পাশাপাশি পৃথক দু’টি আলোচনা সভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা এবং শ্রীপুর মিজানুর রহমান খান মহিলা ডিগ্রী কলেজ।সকালে মাওনা চৌরাস্তা জামায়াতের উদ্যোগে এক বিশাল বিজয় ‌‌র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালি পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির মাওঃডঃজাহাঙ্গীর আলম বলেন, একটি দল মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। ক্ষমতার মসনদে বসে তারা নানা ধরনের অন্যায় অপরাধ করেছে।

বিরোধী মত দমনে এমন কোনো কাজ নেই, যা তারা করেনি। অসংখ্য নিরপরাধ মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছে এবং জেলে বন্দি রেখেছে। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের ক্ষমতার মসনদ চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। যে স্বাধীনতা ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে এসেছে, সেটি যেকোনো মূল্যে রক্ষা করা হবে।

অপরদিকে দীর্ঘ ১৫ বছর পর বাধাহীনভাবে বিজয় র‍্যালি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন জামায়াতের উপজেলা নেতারা। তারা বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার আমাদের বিজয় র‍্যালি পর্যন্ত করতে দেয়নি। তারা গণতন্ত্রকে হত্যা করেছিল। বিরোধী মত দমন করতে তাদের আগ্রাসী মনোভাব ছিল। এবার বাধাহীনভাবে বিজয়ী র‌্যালি করতে পেরে আমরা আনন্দিত।


এদিকে সকালে মিজানুর রহমান খান মহিলা ডিগ্রী কলেজে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি এড.নাহীন আহমেদ মমতাজী।

অপরদিকে বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলা,বিজয় মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন। বিজয় দিবসের পড়ন্ত বিকালে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ বনাম উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার খেলায় অংশ গ্রহনকারী এবং স্হানীয় সংবাদকর্মীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।পরে
শ্রীপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয় মেলার উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই আয়োজন চলবে বুধবার পর্যন্ত।উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধনের সন্ধ্যায় ছিল নৃত্যানুষ্ঠান,কবিতা আবৃতি,সঙ্গীতানুষ্ঠান, দেশাত্মবোধক মনোমুগ্ধকর সঙ্গীত। একই সঙ্গে চলেছে বিজয় মেলাও।মেলায় দর্শনার্থীদের উপচে পরা ভীর ছিলো।মেলায় স্টল গুলোতে নানা পসরত সাজিয়ে দর্শনার্থীদের প্রদর্শন করা হয়।
দীর্ঘরাত পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদসহ প্রশাসনের অন্যান্য কর্তাদের পুরো অনুষ্টান উপভোগ করতে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net