1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বী-বার্ষিক সম্মেলন, মুক্তার সভাপতি ও মুন্নাকে সেক্রেটারী ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

মাগুরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বী-বার্ষিক সম্মেলন, মুক্তার সভাপতি ও মুন্নাকে সেক্রেটারী ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার

মোঃ সাইফুল্লাহ

শ্রমিক- জনতার স্বার্থ রক্ষায়,ইসলামী সমাজ ব্যবস্থার বিকল্প নেই” এই প্রতিপাদ্য নিয়ে শনিবার বিকেলে মাগুরা শ্রীপুরের খামারপাড়া এস আই সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার দ্বী- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মাওলানা মশিউর রহমান, ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা রিকশা -ভ্যান শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ফখরুদ্দিন মিজান, ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার আরেক উপদেষ্টা শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, ফেডারেশনের শ্রীকোল ইউনিয়নের উপদেষ্টা এম হাসিবুর রহমান রিপন।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মুক্তার হুসাইনের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের মাগুরা জেলা শাখার অন্যতম উপদেষ্টা মোঃ খায়রুল ইসলাম, ফেডারেশনের জেলা সেক্রেটারী মোঃ সাজ্জাদুর রহমান, ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ মাহমুদ, ফেডারেশনের শ্রীপুর উপজেলার অন্যতম উপদেষ্টা কাজী আব্দুল আউয়াল সবুর,মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা অলিউডর রহমান, মাওলানা ইনছান আলী, শ্রমিক নেতা আব্দুল হামিদ, মোঃ শফিকুল ইসলামসহ অন্যরা।

সম্মেলনে ২০২৫- ২৬ সেশনের জন্য মোঃ মুক্তার হুসাইন কে সভাপতি এবং মোঃ মোজাফফর হোসেন মুন্নাকে সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ৮/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net