ঢাকা   ০২:৩৮:৩০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মানুষের কল্যাণে কাজ করে মাইজভাণ্ডারী ত্বরিকার সুফি সাধকগণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান প্রতিনিধি,:

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সত্তারকুল দায়রা শাখার উদ্যোগে বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী( ক.) এর ৯৬তম খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৪ ডিসেম্বর)  হযরত এয়াছিন শাহ স্কুল এন্ড কলেজ ময়দানে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারী। প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি এর ইসলামিক স্টাডিজ বিভাগের সহ- অধ্যাপক  ড. মোহাম্মদ নুরনবী আল আজহারী। উদ্বোধনী বক্তব্য রাখেন হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান। মোহাম্মদ ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা করেন মাওলানা ফখরুদ্দীন আল কাদেরী, মাওলানা বাহাউদ্দিন ওমর। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন,  মোস্তফিজুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন জীবন, সৈয়দ কামাল উদ্দিন, রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন,সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সমন্বয়ক আনিস উল খান বাবর, মামুন মিয়া, আবু তৈয়ব মাষ্টার, মাওলানা মহিম উদ্দিন, মাওলানা শহীদুল আলম, ওসমান গনি মুরাদ, এস এম মুবিন, মোহাম্মদ জাবেদ,মাওলানা কুতুবউদ্দিন। বক্তারা বলেন, মাইজভাণ্ডারী ত্বরিকার সুফি সাধকগণ মানুষের কল্যাণে কাজ করে। এই ত্বরিকার সুফি সাধকগণরা এমনি এমনি ঘুরে বেড়ায় না মানুষের কল্যাণে ঘুরে বেড়ায়। সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। এই ধারাবাহিকতায় জিয়াউল হক মাইজভাণ্ডারী( ক.) এর ট্রাস্টের মাধ্যমে সারাদেশেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। এটি হলো মাইজভাণ্ডারী ত্বরিকার মূল দর্শন।  মিয়াদ কিয়াম শেষে দেশে ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি