1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে মায়ানীতে বিএনপি'র দলীয় কার্যালয় উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম 

মীরসরাইয়ে মায়ানীতে বিএনপি’র দলীয় কার্যালয় উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৬ বার

মীরসরাই প্রতিনিধি:

মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নে বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় স্থানীয় আবু তোরাব

বাজারে উদ্বোধনী অনুষ্ঠানে মায়ানী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুর হোসেনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ইউনুস মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আবু জাফর নিজামী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক এ কে এম সামসুল হুদা খানসাব, যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ এবং ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিম মাস্টার।
এই সময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়াজুল করিম, বিএনপি নেতা মোঃ মিরাজ, মোঃ মফিজ, মিয়া খান, মিজান, মুসলিম, যুবদল নেতা সুজন, রাজন ভূঁইয়া, নুর নবী, আব্দুস সালাম, মোশারফ, ফয়সাল, রবিউল হোসেন উত্তর জেলা ছাত্রদল নেতা মাঈন উদ্দিন টিপু, কাওছার উদ্দিন, মায়ানী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম হাসান, বর্তমান সাধারণ সম্পাদক আইনুল হাসান সাকিব, ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন সাগর সহ মায়ানী ইউনিয়নের বিএনপি,যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ৫ আগস্ট ‌ ছাত্র জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতন ঘটেছে। এর বড় কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অংঙ্গ সংগঠনের। দীর্ঘ আঠারো বছর ধরে হত্যা, গুম, হয়রানি, মামলা, হামলা মোকাবেলা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের অনেক দুর যেতে হবে, অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দলের নেতা-কর্মীদের সঠিক ভাবে দলের জন্য কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করে দলকে শক্তিশালী করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net