1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুক্তিযোদ্ধা সংখ্যালঘু পরিবারের উপর এসডিও কর্মীর হামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুক্তিযোদ্ধা সংখ্যালঘু পরিবারের উপর এসডিও কর্মীর হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩০ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেব পুর এলাকায় এফডিআরের টাকা চাইতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালিয়েছে এনজিও’র কর্মীরা। এতে চিৎকার চেচামেচি টের পেয়ে আহতাবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

১১ ডিসেম্বর ( বুধবার)  বিকেল ৪ টায় এই হামলার শিকার হন তারা। এতে ১৫ ডিসেম্বর গোদাগাড়ী মডেল থানায় উপস্থিত হয়ে শ্রী রমেশ চন্দ্র দাস বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এতে এসডিও’র নির্বাহী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ (৫৫), এসডিও’র পরিচালক মোসাঃ জান্নাতি(৩০) ও এসডিও কার্যালয়ের মালিক বাবলু মিয়াসহ (৫০) ৩ জনকে অজ্ঞাত হিসেবে  বিবাদী করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাসুদেব পুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শ্রী রমেশ চন্দ্র দাস এসডিও নামক একটি এনজিওতে ২০২১ সনের ১৪ আগষ্ট ৬ লক্ষ টাকার একটি এফডিআর করেন। কিছুদিন যেতেই টাকার প্রয়োজন হয় পরিবারটির। প্রয়োজন অনুযায়ী এসডিওর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদকে টাকা উত্তোলনের কথা জানানো হয়। কিন্তু নানা তালবাহানা করে ভুক্তভোগী পরিবারকে ঘোরাতে থাকে। ঘুরাঘুরির পর কয়েকবারে ৫ লক্ষ ৬০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ৪০ হাজার টাকা দেওয়ার কথা বলে ১১ ডিসেম্বর অফিসে ডেকে পাঠান শ্রী রমেশকে। টাকা নিতে গেলেই ঘটে বিপত্তি। অফিসের দরজা বন্ধ করে উপুর্যপুরি মারধর করে ছিলা, ফোলা ও রক্তাক্ত করে দেয় তাদের। এতে আহত হন, শ্রী রমেস চন্দ্র দাস ( ৭২ ),ছেলে শ্রী শ্যামল চন্দ্র দাস (৩৫),
বউমা শংকরী সাহা (৩০) ও নাতনী ৩ বছর  বয়সের জয়া।
শংকরী সাহা জানান, আবুল কালাম আজাদ আমার শাড়ী ধরে টেনে হিচড়ে আমাকে মারধর করে এবং আমার ছোট বাচ্চাটাকেও লাথি মেরে ফেলে দেয়। আমার বাচ্চাটার পায়ের বেশকিছু জায়গায় কেটে গেছে। সে অনেক ব্যথা পেয়েছে। আমার শশুর, শাশুরী এবং আমার স্বামীকেও মারধর করেছে তারা। এছাড়াও আমার গলার ১০ আনা স্বর্নের চেইন ও আমার শশুরের পকেটে ৩২ হাজার ৩ শ টাকা ছিনিয়ে নেই তারা।

এ বিষয়ে জানতে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনকে ফোন করলে তিনি বলেন, আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net