ঢাকা   ০৮:৫১:৩৭ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের যুক্ত করার জন্য একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স অডিটোরিয়ামে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহীতে স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইয়ুথ গ্রুপকে নিয়ে এ আয়োজন করা হয়। শুরুতে ক্রিয়েটিভ মিডিয়ার হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত আইডায়াস্পোরা প্লাটফর্মের বিভিন্ন দিক উপস্থাপন করেন। তিনি বলেন, আইডায়াস্পোরা একটি বৈশ্বিক প্লাটফর্ম। এই প্ল্যাটফর্মটি রাজশাহী অঞ্চলের মানুষদের সঙ্গে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূদ নাগরিকদের সহযোগিতার মেলবন্ধন ঘটাতে সক্ষম হবেসেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা’র ন্যাশনাল কমিউনিকেশন কনসালটেন্ট সৌমিন শাহরিদ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইডায়াস্পোরা সম্পর্কে তাদের নিজেদের মন্তব্য এবং মতামত তুলে ধরেন। যা ভবিষ্যতে ডায়াস্পোরা প্ল্যাটফর্মকে অধিক কার্যকর করতে ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন। কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি