1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"শ্রীপুরে মহান বিজয় দিবস" মহান মুক্তিযোদ্ধাদের স্পিড়িটকে আমাদের সমুন্নত রাখতে হবে-ব্যারিস্টার সজিব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

“শ্রীপুরে মহান বিজয় দিবস” মহান মুক্তিযোদ্ধাদের স্পিড়িটকে আমাদের সমুন্নত রাখতে হবে-ব্যারিস্টার সজিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর)
মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীপুর উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করেছে। ১৬ডিসেম্বর সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শ্রীপুর উপজেলা ৭১’স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রীপুর উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে শ্রীপরের আওয়ামীলীগ ছাড়া ইসলামী দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা উত্তোলনসহ থানা প্রশাসন বিজয়ী সালাম প্রদর্শন করেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধা,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারদের সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণে ব্যারিস্টার সজিব আহমেদ বলেন,
আজ লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। আজ সোমবার, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। পৃথিবীর বুকে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের এক নতুন রাষ্ট্রের। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ।

তিনি বলেন,তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছি আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করছি সব বীর মুক্তিযোদ্ধাকে।

সভাপতি আরো বলেন,দেশ কি করবে সেটা না ভেবে আমি দেশের জন্য কি করব আর কি করা উচিত সেটাই ভাবা উচিত।মহান মুক্তিযোদ্ধাদের স্পিড়িটকে আমাদের সমুন্নত রাখতে হবে।যেসব মহান মুক্তিযোদ্ধরা এ জনপথে শুয়ে আছে তাদের আত্নত্যাগকে সমুন্নত রাখতে পারলেই তাদেরকে স্মরণে রাখা হবে।

সভাপতির বক্তব্যে ইএনও মহান মুক্তিযোদ্ধে মা’দের অসামান্য অবদান আর আত্নত্যাগের আবেগময়ী বাস্তব গল্পও শুনান উপস্হিত মুক্তিযোদ্ধাদের।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার( ভুমি) আতাহার শাকিল,বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আকন্দ,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ও শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার জয়নাল আবেদীন মন্ডলপ্রমুখ।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী দল ও তাদের অংগ ও সহযোগী সংগঠনগুলোর শ্রীপুর শাখা নিজ নিজ ব্যানারে বিজয় র‍্যালি করেন।

৫৪তম মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনের পক্ষ হতে।৫শত ৪৩ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ১৩ জন শহিদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও ২ জন বীরাঙ্গনাকে সম্মাননা ও আর্থিক সহায়তা করা হয়।

উল্লেখ্য,শ্রীপুরে উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রথমবারের মতো দিবসের সব কর্মসূচী ছিল লক্ষনীয় সু-শৃংখল পরিবেশে।পুরো শ্রীপুর শহরের রাস্তার দু’পাশে লাল সবুজ পতাকা,সরকারি বে-সরকারি অফিস ও স্হাপনাগুলো আলোক স্বজ্জা ছির নজর কাড়া।অরাজনৈতিক পরিবেশে দেয়া হয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।ছিলনা কোন বরেণ্য অতিথিবৃন্দ।এদিকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পনেও ছিল নজিরবিহীন শৃংখলা।কর্মসুচীগুলোতে অংশ নেয়া মুক্তিযোদ্ধারা ছিল খুশি।তাদের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টা সজিব আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net