1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

খেতাব-বঞ্চিত সেক্টর কমাণ্ডার মেজর জলিল ও মেজর জয়নুলকে স্বীকৃতিদানের জন্য অধ্যাপক বার্ণিকের আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৭১ বার

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন ভারতীয় সেনাবাহিনীর কিছু কাজের বিরোধিতা করার কারণে ২ জন সেক্টর কমাণ্ডারকে শেখ মুজিবুর রহমান খেতাব-বঞ্চিত করেন। তাঁরা হলেন মহান মুক্তিযুদ্ধের খাঁটি বীর মেজর এমএ জলিল এবং মেজর জয়নুল আবেদীন খান। তাঁরা দুজনেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভিন্ন ভিন্ন মেয়াদে ৯ম সেক্টর কমাণ্ডার ছিলেন।

অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এই দেশপ্রেমিক দুজন সেক্টর কমাণ্ডারই তাদের সমক্ষে ঘটে যাওয়া ভারতীয় মিত্রবাহিনীর কিছু কাজের প্রতিবাদ করেছিলেন। সে কারণে ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করে গেজেট প্রকাশের সময় শেখ মুজিবুর রহমান ভারতকে খুশি কারার জন্য তাঁদেরকে মুক্তিযুদ্ধের খেতাব দেননি। এমনকি ভারতীয় বাহিনী এক পর্যায়ে মুক্তিযুদ্ধ চলাকালীন মেজর এম এ জলিলকে বন্দি করেও রেখেছিলো। এজন্যেই মেজর জলিলকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি বলা হয়।
আশ্চর্যজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৫৩ বছর পর্যন্ত এই দুই বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি দানের বিষয়টি কেউ উচ্চারণ করেননি। এ ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সরকার সমান ভূমিকা পালন করতে দেখা যায়।
২০২৪ সালের জাতীয় গণ-অভ্যুত্থানের পর এই মহাসত্যটির মীমাংসা হওয়া বাঞ্ছনীয় বলে মনে করি । বৈষম্য বিরোধী আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি-সহ ড. মুহম্মদ ইউনুস সরকারের নিকট দেশবাসীর পক্ষে দাবি করছি, খেতাব-বঞ্চিত উক্ত দুজন সেক্টর কমাণ্ডারকে খতাব দিয়ে অবিলম্বে গেজেট প্রকাশ করা হোক।
এ কাজটি করা হলে, একদিকে শেখ মুজিবের মুখোশ উন্মোচিত হবে, এবং, অন্যদিকে মুক্তিযুদ্ধাদের সম্মানিত করে আপনারাও সম্মানিত হবেন
—-অধ্যাপক এমএ বার্ণিক
সভাপতি , জ্ঞানভিত্তিক সামাজিক আন্দোলন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net