1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

মাগুরায় শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বৃত্তি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৩ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে অর্থ, সনদপত্র প্রদান এবং খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা গঠিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ৮৭ ফাউন্ডেশনের বিশেষ ব্যক্তি কর্তৃক ২০ জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।

বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক ও শাহ্ আব্দুল গাফ্ফার প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শিকদার মঞ্জুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিন,জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা মিজানুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও ফেয়ার ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার মহাসচিব মোঃ শামীম রেজা, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন মহসচিব ও শ্রীপুর সেন্টাল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ শিশির কুমার শিকদার, শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম, মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার গোলাম মোস্তফা, শ্যামা প্রসাদ অধিকারীসহ অন্যরা।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজ সেবক, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৩/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net