1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৭১ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুর  নাপিতখালী সাইনবোর্ড এলাকায় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোঃ আরমান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় গুরতর আহত হয়েছে মোটরসাইকেল চালকও। তার পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাটিয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে মহাসড়কের চাকার দোকান স্থানে লাশের সন্ধান মিলে। নিহত মোঃ আরমান পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মধ্যম গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রির পুত্র এবং ১ সন্তানের জনক বলে জানা গেছে।

একই দিন সকাল ১১ টায় মধ্য গর্জনতলী বায়তুল আমান জামে মসজিদ মাঠে নিহতের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান পুলিশের একটি টিম। দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরত্বে মোটরসাইকেলসহ লাশের সন্ধান পাই। এসময় মোটরসাইকেল চালকও আহত হয় বলে শুনা গেলেও তার পরিচয় জানা যাইনি। লাশ মর্গে প্রেরন করা হয়েছে। মাইক্রোবাস জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
২/১/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net