1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক -অধ্যাপক ডাঃ বাচ্চু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ২৯৯ বার

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, বিগত আওয়ামী স্বৈরাচার উৎখাতের জন্য যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যটি আমাদের জাতীয় জীবনে অটুট থাকুক। দ্রæত জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্তিক সরকার প্রতিষ্ঠা হোক।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সমাজের স্বল্প আয়ের শীতার্ত ৩০০মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

তিনি আরো বলেন, আমাদের নেতা জননেতা তারেক রহমান গণতান্তিক মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেন আমরা সেই দেশ বিনির্মাণের জন্য একসাথে কাজ করে যেতে চাই। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশের বিনির্মাণ করতে সহযোগিতা ও সকলকে ঐক্যবদ্ধ থাকতে অনুরোধ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ইকবাল হাসান কাজল, জেলা ওলামাদল নেতা ক্বারী সিরাজুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আমিন আকন্দ, সালেহ আহমেদ, আসাদুজ্জামান রমজান, শামসুদ্দিন ডিলার, রিপন ফকির, মফিজ উদ্দিন, সিরাজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net