1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে আওয়ামী লীগ নেতার দোকান দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

তিতাসে আওয়ামী লীগ নেতার দোকান দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩০১ বার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লন্ডন প্রবাসী মো. আমিনুল ইসলাম ইয়াছিন ভূইয়ার ক্রয়কৃত দোকান দখলে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুল হক তপন ভূইয়ার বিরুদ্ধে।

স্থানীয় সুত্রে জানা যায়, ৫ আগস্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তপন ভূইয়া এলাকায় এসে স্থানীয় উজিরাকান্দি ভূইয়ার বাজারস্থ ইয়াছিন ভূইয়ার ৫ টি দোকানের ভাড়াটিয়াদের উঠিয়ে দিয়ে দখলে নিয়ে নেয় তপন ভূইয়া।

আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ইয়াছিন ভূইয়া বলেন, আমরা যাচাই বাছাই করে বৈধ পন্থায় মৃত নাজমুল হক ভূইয়ার মেয়ে ইসরাত জাহান ফারিয়ার কাছ থেকে জমিটি ক্রয় করেছি। এবং আমাদের নামে নামজারি খারিজও রয়েছে। এখন তপন ভুইয়া বিএনপি’র ক্ষমতা দেখিয়ে আদালতের মিথ্যা রায়ের কথা বলে দোকানদারদের হুমকি-ধমকি দিয়ে দোকান থেকে ভাড়াটিয়াদের উঠিয়ে দিয়ে আমার ৫ টি দখলে নিয়ে অনত্র ভাড়া দিয়ে দিয়েছে। এঘটনায় আমি তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মনিরুল হক তপন ভূইয়া বলেন, জায়গার মালিক আমরা চার ভাই, চার বোন ও আমার মা। নুসরাত জাহান ফারিয়া আমার ভাতিজি,সে আমাদেরকে না জানিয়ে এবং বাটোয়ারা বন্টন না করে ওর পছন্দ মতো আমাদের সম্মূখ ভাগের জায়গা বিক্রি করে দিয়েছে, পরবর্তীতে আমি জানতে পেয়ে আদালতে প্রিয়োশন মামলা করি এবং রায় পেয়েই আমরা আমাদের পৈতৃক জায়গা দখল করেছি। তিনি আরও বলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম ইয়াছিন ভূইয়া আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাদের নামে খারিজ করে নিয়েছে, সেই খারিজটি বাতিল করে দিয়েছে ভূমি অফিস।

দোকানি নজরুল ইসলাম বলেন, আগে ইয়াছিন ভূইয়াকে ভাড়া দিতাম, এখন ৫ আগষ্টের পর তপন ভূইয়াকে ভাড়া দেই।

এবিষয়ে তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মো.ওসমান গনি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া বলেন, তপন ভূইয়া আগে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, বর্তমানে তিনি আমাদের দলের কেউ না। এবং ৫/৭বছর ধরে দলীয় কোনো কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত নেই। আমরা মনে করি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই তিনি দলের নাম ব্যবহার করছে। তবে জায়গা দখলের বিষয়টি সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়, এর দায় বিএনপি নিবেনা।

তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, জায়গায় সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছে আমিনুল ইসলাম ইয়াসিন ভূঁইয়া নামে এক ব্যক্তি। বিষয়টি তদান্তাধীন আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net