1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে

তিতাসে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৪০৪ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা তিতাস উপজেলার ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর খান সরকারি মডেল স্কুল কলেজ মাঠে গিয়ে শেষ।

পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: ফাহিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

এসময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন হক বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন আহমেদ,

 

তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক ভিপি আক্তারুজ্জামান আক্তার, মাহবুব আলম সরকার, এমদাদ হোসেন আখন্দ, কাজী কবির হোসেন সেন্টু, মো: আক্তারুজ্জামান ও উপজেলা মহিলা দলের সভানেত্রী রুবি ইসলাম এবং দলের অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। দীর্ঘ বছর পর ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net