1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত আন্তর্জাতিক বাজারে কমল সোনার দাম নকলায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎রাঙ্গাবালীতে ট্রলিং বোট বন্ধের দাবিতে জেলেদের মানববন্ধন মাগুরায় দারিয়াপুর ডিগ্রি কলেজে ‘আনোয়ারা খাতুন’ ছাত্রী নিবাসের উদ্বোধন ফরিদপুরে মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

দেবিদ্বারে ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ২৮৬ বার

ফারুক হোসাইন জনি, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার ৭নং এলাহাবাদ ইউনিয়নের ১, ২ ও ৪ নং ওর্য়াড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে ইউনিয়নের মোহাম্মদপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে এ কর্মী সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফখরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপির সদস্য মোঃ কবির সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব কাজী মাসুদ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম (ভিপি শাহীন), উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নুরুজ্জামান ও সদস্য সচিব রাকিব হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি আঃ হাই কাউছার ও বাতেন সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএম ইমরান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান রোবেল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সফিউল আকন্দ মানিক, শ্রমিক দলের সদস্য সচিব হাসেম মিয়াজি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, এলাহাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাজায়েত উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী হাবিব খান ও সদস্য সচিব প্রার্থী আল আমিন সরকার, ছাত্রনেতা সুমন হোসেন, মোঃ শিহাব উদ্দিন, মোঃ আশরাফুল, মোঃ সোহেল, মোঃ সোলাইমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net