ঢাকা   ০২:৩৫:৩৭ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ২৮৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার হিড়িক পড়েছে। এছাড়াও অবৈধভাবে বিভিন্ন ফসলি জমি থেকে বালু উত্তোলন করে চলেছে বালু কারবারিরা।

এর ফলে পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে। এসব রোধে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিযান চালিয়েছে। সোমবার বিকেলে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে।

অভিজানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মো: তৌহিদুল ইসলাম বারি জানান, স্থানীয়ভাবে অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছালে ০২ টি ভেকু দেখতে পান  এবং মাটি উত্তোলনের আলামত পায়। তবে ঘটনাস্থলে  কোন ব্যক্তিকে পাওয়া যায়নি। তাতক্ষণিকভাবে ভেকু ০২ টি অচল করে দেওয়া হয়েছে।

জনস্বার্থে মোবাইল কোর্টের এরূপ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধভাবে মাটি উত্তোলনের ব্যাপারে কিছু দৃষ্টিগোচর হলেই উপজেলা প্রশাসন কে অবহিত করার জন্য উপস্থিত এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছে।

মোঃ হামিদুল ইসলাম লিংকন

তারিখঃ ০৬-০১-২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি