1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ৩০৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

আগামী ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা শফিকুর রহমানের মাগুরায় আগমন উপলক্ষে রবিবার বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।

জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু
, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আশিক খান, সংগঠনটির অমুসলিম শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহা, সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ অন্যরা।
জেলা জামায়াতের আমির জানান- ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. মোঃ শফিকুর রহমান। কর্মী সমাবেশে লক্ষাধিক কর্মী-সমর্থকদের সাথে জেলার অন্তত ৫ হাজার ভিন্ন ধর্মাবলম্বী সদস্য অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি । এই কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমির মাগুরা জেলার উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। ঐদিন বিকেলে তিনি স্থানীয় একটি হলরুমে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা।
তাং ১২/০১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net