ঢাকা   ০৫:০৪:৫৯ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৩৭৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ; আগামী ১৬ জানুয়ারি বৃহস্পতিবার আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের মাগুরায় আগমন উপলক্ষে শুক্রবার সকালে আল আমিন কমপ্লেক্সে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা আমীর অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন।


জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে সুরার অন্যতম সদস্য আব্দুল মতিন।
বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, সদর উপজেলা আমীর অধ্যাপক ফারুক হুসাইন, মহম্মদপুর উপজেলা আমীর নুর আহমেদ আলী, শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার উদ্দিন, পৌর সভার আমীর অধ্যাপক মাওলানা আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আশিক খান।
অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়নের কর্ম পরিষদ সদস্য ও টিম সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং১০/০১/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি