ঢাকা   ০২:০২:২৭ পিএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট

মাগুরায় জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন,পরেশ সভাপতি-উত্তম সেক্রেটারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ২৮৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলার অমুসলিম শাখার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন স্থানীয় আল আমিন ট্রাস্ট কমপ্লেক্সে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

জেলা অমুসলিম শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা এম বি বাকের, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।
অমুসলিম বিভাগের সেক্রেটারী অধ্যাপক মশিউর রহমান সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা লিয়াকত আলী খান,জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী মোঃ সাইফুল্লাহ, জেলা যুব বিভাগের সেক্রেটারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জেলা ইউনিটের সদস্য মাওলানা খোন্দকার আইয়ুব আলী, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোল্লা মিজানুর রহমানসহ অন্যরা।
অনুষ্ঠানে ২০২৫- ২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে বীরমুক্তিযোদ্ধা শ্রীপরেশ কান্তি সাহাকে সভাপতি ও শ্রী উত্তম কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৯/১২/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি