1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লেলাং ইউপি চেয়ারম্যান শাহীনের মুক্তির দাবীতে কয়েক হাজার নারী-পুরুষের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

লেলাং ইউপি চেয়ারম্যান শাহীনের মুক্তির দাবীতে কয়েক হাজার নারী-পুরুষের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২৫৮ বার

শাহনেওয়াজ নাজিম,

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়ির লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীনের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে লেলাং ইউনিয়নের কয়েকহাজার নারী-পুরুষ।

রোববার (১২জানুয়ারী) বিকেল ৩টায় লেলাং ইউপি সংলগ্ন সড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন- আকতার হোসেন মুন্সি, অমর কান্তি দে, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, আলহাজ্ব মাহবুবুল আলম, মাওলানা লোকমান বিন হারুন, মাওলানা আজগর আলী, মাস্টার সাইফুদ্দিন,শরিফ উদ্দিন, আলী মাস্টার, মাওলানা সালামত উল্লাহ, মুহাম্মদ আজাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান শাহীন একজন মানবিক জনপ্রতিনিধি। তিনি দলমতের উর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। যে কোন দূর্যোগ ও মানুষের সুখ-দুঃখে পাশে ছুটে গেছেন এবং অসহায়দের অকাতরে দান করেছেন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে শাহীন এলাকায় অভুতপূর্ব উন্নয়ন সাধিত করেছেন, যা অতিত ইতিহাসে আর হয়নি।
তিনি কোন হামলায় ঘটনার সাথে জড়িত নন। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে মামলায় তাকে গ্রেফতার করিয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, হাটহাজারী থানার মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় গত ৮ জানুয়ারী লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহীনকে চট্টগ্রাম নগরী থেকে ডিবি পুলিশ আটক করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net