1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

শ্রীপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৩৮৫ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরের গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী ও অফিস সহকারী আসাদুজ্জামানের অপসারণ দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় গোসিঙ্গা বাজারে বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী সমন্বয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন অভিযোগ করেন, আওয়ামীলীগের ক্ষমতার অপব্যবহার করে মোটা অংকের অর্থের বিনিময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী নিয়োগ লাভ করেছেন। পরে অফিস সহকারীর যোগসাজসে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আতœসাত, এসএসসির ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম করে যাচ্ছেন।

উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন বলেন, বিভিন্ন সময় প্রধান শিক্ষক তার মনগড়া পকেট কমিটি গঠন করে নানা অনিয়ম করছেন, এবারও পকেট কমিটি গঠনের প্রক্রিয়া চালাচ্ছেন। প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের কারণে শিক্ষার মান দিন দিন কমে যাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার মান ফিরিয়ে আনতে বর্তমান প্রধান শিক্ষককে অপসারণ করে যোগ্য কাউকে নিয়োগ দিতে প্রশাসনের কাছে আবেদন জানাই।

মানববন্ধন শেষে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়। বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net