1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে "ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার" গ্রুপের শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৪২৩ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “আসুন, একসাথে মানবতার উষ্ণতা ছড়াই, ভালোবাসা বিলিয়ে দেই প্রিয়জনদের” এ স্লোগানে ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার গ্রুপ এবং ইব্রাহিমপুর ইউনিয়ন যুব সমাজ ও প্রবাসীদের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় ও সুবিধাবঞ্চিত ৩৪৫ জন শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

গ্রুপের মডারেটর আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা, ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী, সাবেক ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী, সমাজ সেবক প্রবাসী শিপন দেব।

অনুষ্ঠান পরিচালনা ছিলেন, আলমগীর সরকার, আতিকুর রহমান, খুরশিদ আলম, মেহেদি কাবেজ, আরিফুল ইসলাম, সাদ্দাম চৌধুরী, ইয়ার হোসেন, রাকিব, রাব্বি প্রমুখ।

সার্বিক সহযোগিতায়, মেহেদী হাসান রাব্বী, আশিক আহমেদ, জুয়েল রানা, ইব্রাহিম, নুর জামাল, হাফিজুর রহমান, ইমরান, সমীর, আব্দুল্লাহ, হৃদয়, স্বাধীন, কামরুল, মিশু সরকার, আমিন খান, আকাশ, অভি প্রমুখ।

ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোছা যুবকদের এ উদ‍্যোগকে সাধুবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেন।

ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী এ ধরনের মানবিক কার্যক্রম অব‍্যাহত রাখতে তরুণদের প্রতি আহবান জানান এবং যেকোন ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net