1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
  • ৩০৮ বার

গোদাগাড়ী প্রতিনিধি :-

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের হৃষ্টপুষ্টকরণ গরু ও গরু গৃহের উপকরণ বিতরণ কাজের অর্ধেকই গায়েব করেছেন ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠানটি এমন তছরুপ করেছেন ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর ন্যায্য অধিকার।

৯ জানুয়ারি ( বুধবার)  সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাণিসম্পদ ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করেন।

শর্ত অনুযায়ী পণ্যের প্রযুক্তিগত স্পেসিফিকেশন এবং মান থাকতে হবে। মোটাতাজাকরণের জন্য
স্বাস্থ্যকর, ষাঁড় বাছুর, বয়স- ন্যূনতম দের বছর, শরীরের ওজন ন্যূনতম ৮০ কেজি,  শরীরের স্কোর ন্যূনতম ৫ পয়েন্ট স্কেল, গঠন হতে হবে ত্রিভুজাকার, যেকোনো ছোঁয়াচে রোগ থেকে মুক্ত,গ্রামীণ এলাকায় প্রতিপালনের জন্য পরিবেশগতভাবে উপযুক্ত হতে হবে।

বিপরিতে বাছুর গুলো বিতরণ করা হয়েছে ৩০ থেকে ৪০ কেজি ওজনের রোগাক্রান্ত গরু। বয়স ৬ থেকে ৮ মাস। ঠিকাদারি প্রতিষ্ঠানটি তড়িঘড়ি করে সুফলভোগীদের মাঝে গরু বিতরণ করে সটকে পরেন। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি ওমর ফারুক ও সাহিনের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি কোন তথ্য দিতে রাজি হননি। এতে প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

এদিকে গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গরুর ওজন উনিশ বিশ হয়েছে। আমি বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে লিখিত আকারে জানাবো।

সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ১১১ টি বাছুর গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। সেখানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন, ডাঃ আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্যরা।

গরু বিতরণ ও গোয়াল ঘর নির্মান সামগ্রী বিতরণ অনুষ্ঠানের খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হন।এতে দেখা যায় গরু বিতরণ কার্যক্রমের অনিয়ম। ঠিকাদারি প্রতিষ্ঠানটির প্রতিনিধির কাছে প্রতিষ্ঠানের নাম বা সিডিউলের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং সাংবাদিকদের দেখে দ্রুত সটকে পরেন।
এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তা শায়লা শারমিন কৌশলে সাংবাদিকদের হলুদ খামে টাকা দিয়ে ম্যানেজ করতে চেয়েছিলেন এবং বলছিলেন আপনারা নিউজটা পজিটিভ কইরেন। যার ভিডিও এই প্রতিবেকের কাছে সংরক্ষিত আছে।

অনিয়মের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, আসলে ঐ প্রকল্পটি আলাদা দপ্তরের। তবে আপনারা বিষয়টি জানালেন ভাল হলো।আমি ডিসি স্যারকে এই অনিয়মের বিষয়ে জানাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net