1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার

মােঃ সাইফুল্লাহ ;

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল ও কারাবন্দি দলীয় নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাপমায়াতে ইসলামী মাগুরা জেলার আমির অধ্যাপক এম বি বাকের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য আব্দুল মতিন। এছাড়া, জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরাগণ।

প্রধান অতিথির বক্তব্যে এম বি বাকের বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ার পরও সরকারের ষড়যন্ত্রমূলক পদক্ষেপের কারণে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। একইসঙ্গে, কারাবন্দি মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি এখন সময়ের দাবি।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। তার মুক্তি না দিলে রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত নেতাকর্মী অংশ নেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net