ঢাকা   ০৩:৪৭:০৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

শ্রীপুরে গাঁজা সহজ স্বামী স্ত্রী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৪০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফজলে মমিন, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে গাঁজা সহ দুই মাদক কারবারি স্বামী- স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড শ্মশান ঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার মুন্নাফ মিয়ার ছেলে আল আমিন (৩০) ও তার স্ত্রী ফাতেমা আক্তার কল্পনা (২৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই মাহবুবুর রহমান। তিনি বলেন, দুই মাদক ব্যবসায়ী গাঁজাসহ শ্রীপুর – রাজাবাড়ি আঞ্চলিক সড়কের পৌরসভার ২ নং ওয়ার্ডের শ্মশান ঘাট এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাড়ে ৪ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,
দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে শ্রীপুর উপজেলা সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। তাদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।এর আগেও তাদের নামে মাদকের মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি