ঢাকা   ১২:৩৩:১৫ পিএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আইবিডব্লিউএফ ওয়ারী গেন্ডারিয়া সুত্রাপুর জোনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক

ইন্ডাস্ট্রিয়ালিটস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) ওয়ারী গেন্ডারিয়া সুত্রাপুর জোনের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৭টায় গেন্ডারিয়া জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

জোন সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ডা. আনোয়ারুল আজিম, এফবিসিসিআই পরিচালক, মহানগরের উপদেষ্টা আমি কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী। মহানগর দক্ষিণের সহ-সভাপতি আইয়ুব আলী ফরাজী, এইচআরডি সম্পাদক সোলায়মান কবির মাসুম, খিলগাঁও-শাহজাহানপুর পরিচালক রাশেদুল হাসান রানা, মহানগর দক্ষিণ সভাপতি মোঃ আমিনুর রহমান।

আরো উপস্থিত ছিলেনপল্টন জোন সভাপতি সরদার আব্দুল কাদের, ওয়ারী গেন্ডারিয়া জোন পরিচালক কামরুল আহসান হাসান হাসান, উপদেষ্টা মুতাসিম বিল্লাহ, হামিদুর রহমান সোহাগ , বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফুর রহমান, সলিম বিন সাঈদ, ফারুক হোসাইন, মাহফুজুর রহমান, মামুনুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি মুহম্মদ শহিদুল ইসলাম বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু সিন্ডিকেট এবং পণ্য মজুলকে হারাম করেছেন ।এই সংগঠন সৎ ব্যবসায়ী তৈরির আন্দোলন।
তিনি আরো বলেন, ব্যবসা করতে হলে সর্বশেষ তথ্য প্রযুক্তি জানা থাকতে হবে।

বিশেষ অতিথি ডা. আনোয়ারুল আজিম বলেন, বড় বড় ব্যবসায়ীরা এই অঞ্চল থেকে ব্যবসা শুরু করেছেন। দেশে যত ব্যবসায়ী রয়েছে সবাই ছোট থেকে বড় হয়েছেন। ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা নিয়ে তারপর ব্যবসা শুরু করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি