1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪০ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া :

তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ’র পুরস্কার বিতরণ অনুষ্ঠান নানান আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পান্না বড়ুয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজিম উদ্দিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্বাস আহমদ।
বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি মানসিক প্রফুল্লতার জন্য সুস্থ বিনোদন চর্চার বিকল্প নেই। তাই ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রেখে অভিজ্ঞতা ও দক্ষতার জায়গাকে সমৃদ্ধ করতে হবে। তাহলেই আজকের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে আসা সম্ভব হবে। এরআগে তিনি শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় সুসজ্জিত পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী হাউজ ফিতা কেটে উদ্বোধন ও পরিদর্শন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ ফরিদ উদ্দিন চৌধুরী, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম ও সাবেক সহকারী প্রধান শিক্ষক এনামুল হক।
এসময় ক্রীড়া কমিটির আহবায়ক মাস্টার মোহাম্মদ আবু শোয়াইব, সদস্য সচিব মাস্টার শহিদুল হক হাসান, সাংস্কৃতিক কমিটির সদস্য সচিব নাজিম উদ্দিন, শিক্ষকদের মধ্যে রাসেল উদ্দিন তরিকুল ইসলাম, ইফতেখার নাঈম মোল্লা, মাওলানা জাফর আলম, সাইফুদ্দিন আহমদ মানিক, মনি সোলতানা, উত্তম কুমার দে, রাজিবুল ইসলাম, রুপন কান্তি জলদাশ, মোতাহারা বেগম, খাদিজাতুল কোবরা গোলাপ, সাব্বির আহমদ, সুমন ইসলাম, আবদুল কাদের, রাজিবুল ইসলাম ও শাহরিয়ার হোসাইন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net