1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় জাকজমকপুর্ণ আয়োজনের মধ্য দিয়ে মির্জা রুহুল আমিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। ২ ফেব্রুয়ারি রোববার বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন উদ্বোধক ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হরিপুর উপজেলা শাখার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের হরিপুর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, টুর্নামেন্টের উদ্বোধোক ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য মির্জা ফয়সল আমীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন , ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমটির সদস্য জেড মতুজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি মো: শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি মমিনুল হক বাবু, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাশেদুর রহিম রাশেদ, জাতীয় দলের সাবেক কৃতী খেলোয়ড় আরাফাত রনি, হরিপুর উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক আকতার জামিল, জেলা-উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, যুবদল, ছাত্রদল, সহযোগী অংগ সংগঠনের নেতৃবন্দ এবং অংশগ্রহণকারী ২ টিমের খেলোয়াড়, কর্মকর্তা, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান কামু।
উদ্বোধনী খেলায় হরিপুর ফুটবল একাদশ টিম তুমুলভাবে প্রতিদন্দিতা করে জাহিদুল ফুটবল একাদশ শীবগঞ্জ বগুড়া টিমের সাথে। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net