1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মাদরাসাতু আহমাদ শাখার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

মাগুরায় মাদরাসাতু আহমাদ শাখার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৫৭ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শনিবার সকালে মাদরাসাতু আহমাদ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উক্ত মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন মাদরাসাতু আহমাদ এর পরিচালক ও প্রিন্সিপাল হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ ঈসা ও ভাইস প্রিন্সিপাল মোঃ নাহিদুল ইসলাম।


মাদরাসাতু আহমাদ এর প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী আহমাদ হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উজিরপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মারকাযুল কারীম সালেমা মাজেদ কওমি মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি সানাউল্লাহ।
দরিবিলা পশ্চিমপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলিমুজ্জামানের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফয়সাল আলম, বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী মাওলানা গাজী শরিফুল ইসলাম, শ্রীপুর সম্মিলিত হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান ওয়াজেদী, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, জুয়েল রানা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিবরুল ইসলাম, আকরাম হোসেন, খোন্দকার মঞ্জুর কাদের, অভিভাবক মোঃ মনোয়ার হোসেনসহ অন্যরা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/০২/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net