1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাহ রশিদ আহমদ কলেজের গর্ভনিং কমিটি গঠিত  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ঈদগাহ রশিদ আহমদ কলেজের গর্ভনিং কমিটি গঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৪২৩ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার)  প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাহ রশিদ আহমদ কলেজের নিয়মিত গভর্নিং বডি অনুমোদিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক গত ২৫ মার্চ স্বাক্ষরিত পত্রসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আগামী দুই বছর মেয়াদের জন্য তিনি এ কমিটি অনুমোদন করেছেন। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সভাপতি হিসেবে অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান (জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক), বিদ্যুৎসাহী সদস্য হিসেবে এডভোকেট মোঃ সলিম উল্লাহ বাহাদুর (কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র এডভোকেট) কে মনোনয়ন দিয়েছেন। প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচিত হয়েছেন তাহামিনা আর চৌধুরী, আর দাতা প্রতিনিধি মনোনীত হয়েছেন মাহবুব উল আনাম, অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক (সাবেক প্যানেল চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক- ঈদগাঁও উপজেলা বিএনপি),  আব্দুস শুক্কুর (বর্তমান সাংগঠনিক সম্পাদক- ঈদগাঁও উপজেলা বিএনপি) ও নুরুল আলম, শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জেবুন্নিছা সায়েরা (সহকারি অধ্যাপক),  আজিজুল হক (প্রভাষক) ও সরওয়ার কামাল (প্রভাষক)।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন জানান, কলেজ গভর্নিং বডি অনুমোদন সংক্রান্ত একটি পত্র আমার হাতে এসে পৌঁছেছে। উল্লেখ্য, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে এ কলেজটির এডহক গভর্নিং বডি গঠিত হয়। পরে নিয়মিত গভর্নিং বডি অনুমোদন করা হল।
২৭/৩/২০২৫
সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net