1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৯৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলা ওলামা দলের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আহবায়ক আলহাজ¦ মাওলানা মো: জিয়াউর রহমান মজুমদার। সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা ইকবাল হোসেন নোমান।

জাতীয়তাবাদী ওলামা দল, চৌদ্দগ্রাম উপজেলা শাখার টিম প্রধান হাফেজ মাওলানা ওমর ফারুক এর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা মাসুম এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, ফরিদ উদ্দীন আহমদ, মৌলভী মাহবুবুর রহমান, হাফেজ মাওলানা আবে হায়াত, ঘোলপাশা ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম ফারুক আহমেদ প্রমুখ।

সভায় চৌদ্দগ্রাম উপজেলা ওলামা দলকে আরও সুসংগঠিত করতে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত পোষণ করে আগামীদিনের যোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সুনির্দিষ্ট কতিপয় লক্ষ্য স্থীর করেন এবং সে অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net